কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলো তাদের তারল্যের প্রকৃত চিত্র উপস্থাপন করছে না। এতে কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের প্রকৃত তারল্য পরিস্থিতির চিত্র কেন্দ্রীয় ব্যাংকে যথাযথভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারটি ওই দিন ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ফাইন্যান্স কোম্পানিগুলোতে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হয়। কিন্তু বর্তমানে তারা যেভাবে তারল্যের পরিস্থিতি উপস্থাপন করে তাতে কোম্পানিগুলোর প্রকৃত তারল্যের চিত্র প্রতিফলিত হচ্ছে না। বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলোর বহুমুখী বিনিয়োগের ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এতে তাদের বিনিয়োগ

বাড়ানোর সুযোগ এসেছে। কিন্তু তারল্যের প্রকৃত চিত্র উপস্থান না করায় কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে আগামি মাস থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি নতুন পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে। এক মাসের চিত্র পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি ফরম্যাট তৈরি করেছে। এ ফরমেট অনুযায়ী ফাইন্যান্স কোম্পানিগুলোকে তারল্যের তথ্য উল্লেখ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও