এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
বড় চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বিবেচনা করেননি নির্বাচকরা। এশিয়া কাপের দলে বাবরের জায়গা না পাওয়ার কারণ নিয়ে প্রশ্নে কৌশলী জবাব দিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন। তার ভাষায়, ‘বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করার জন্য বলা হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলার ধরন এবং স্ট্রাইক রেটের বিষয়ে। এগুলো নিয়ে সে খুব কঠোর পরিশ্রম করছে।’ আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট ১২৯.২২। তবে এই সংস্করণে স্পিনের বিপক্ষে তার স্ট্রাইক রেট ১২১.৫৪। এদিকে বাবর-রিজওয়ান ব্রাত্য হলেও নিজেদের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ পেসার শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফকে ও ব্যাটার ফখর জামান । এছাড়া

খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান মির্জা ও সুফিয়ান মুকিমদের নিয়ে গড়া দলটি যথেষ্ট সমীহ করার মতো। এশিয়া কাপে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভারত, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের আগে পাকিস্তান অংশ নেবে একটি ত্রিদেশীয় সিরিজে। আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে গঠিত এই টুর্নামেন্ট চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সেই টুর্নামেন্টেও একই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান। পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড সালমান আলি আগা (অধিনায়ক), আব্রার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান

নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন