নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তন— তারপর টাইব্রেকারে স্নায়ু-যুদ্ধ জিতে উয়েফা সুপার কাপ নিজের করে নিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে স্কোর ছিল ২-২। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে আরেকটি ইউরোপিয়ান ট্রফি যোগ করল লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচে অনেকেই ভেবেছিল পিএসজির কাছে পাত্তাই পাবে না টটেনহ্যাম। শুরুতে বল দখলে আধিপত্য ছিল পিএসজির (বল দখল ৭৪%), কিন্তু সুযোগ কাজে লাগায় এগিয়ে ছিল টটেনহ্যাম। ৩৯ মিনিটে মিকি ফান দে ভেনের হেডে লিড নেয় তারা। এই গোলের পর নির্ঘাত পিএসজি সমর্থকদের ক্লাব বিশ্বকাপের ফাইনালের কথা মনে পড়েছিল যেখানে লন্ডনের আরেক ক্লাব (চেলসি)

তাদের নাকানি চুবানি খাইয়ে ট্রফি জিতে নিয়ে গিয়েছিল। সেই ভয় আরো বাড়ে যখন বিরতির পর ৪৮ মিনিটে পেদ্রো পোড়োর ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। তবে শেষ পাঁচ মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র। ক্লাব বিশ্বকাপের ফাইনালে কামব্যাক না হলেও এই ফাইনালে ৮৫ মিনিটে ভিতিনহার পাস থেকে কাং-ইন লি গোল করে পিএসজিকে ম্যাচে ফেরান। আর এরপরের নাটক জমা ম্যাচের শেষ সময়ের জন্য। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত ক্রসে গনসালো রামোসের হেডে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা। এরপরেও ছিল নাটকীয়তা। টাইব্রেকারে শুরুটা ভালো হয়নি পিএসজির— প্রথম শটেই ১২ গজ দূর থেকে ভিতিনহার শট পোস্টের বাইরে। তবে নতুন গোলরক্ষক লুকা শেভালিয়েরের দারুণ

সেভে ভ্যান দে ভেনের শট রুখে দেন তিনি। এরপর স্পার্সের তরুণ ফরোয়ার্ড ম্যাথিস টেল মারাত্মকভাবে বাইরে মেরে বসেন। শেষ শট নিতে এসে পুরো স্টেডিয়াম নীরব করে দেন নুনো মেন্দেস— ঠাণ্ডা মাথায় বল পাঠান জালে, নিশ্চিত করেন পিএসজির ৪-৩ পেনাল্টি জয়। চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এবার সুপার কাপও জয় করল, যদিও পরিসংখ্যানে (xG) পিছিয়ে ছিল— পিএসজির xG ছিল ১.১৭, টটেনহ্যামের ১.৩৮। তবু শেষ হাসি হাসল এনরিকের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন