অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায় ছোটপর্দায় আবার ফিরছেন। এ জুটি নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে শেষবার তাদের একসঙ্গে দেখেছিলেন টেলিদর্শকরা। এরপর দুজনেই মন দেন বড়পর্দায়। গত ছয় বছরে ঐন্দ্রিলা যেমন মন দিয়েছেন ওয়েব সিরিজ ও বড়পর্দার কাজে, ঠিক তেমনই বিক্রমকেও দর্শক দেখেছেন একের পর এক সিনেমায়। প্রথম সিনেমায় অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু বাস্তবের জুটিকে পর্দায় দেখতে দর্শক যত না আগ্রহী, তারচেয়েও বেশি আগ্রহী বিক্রম ও ঐন্দ্রিলাকে নিয়ে। বলা যেতে পারে, পর্দায় এ জুটি অনেক বেশি সফল। খারাপ লাগে অঙ্কুশের?—এমন প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাসি অভিনেতার। এ বিষয়ে অঙ্কুশ বলেন, না না, খারাপ লাগবে কেন? আমি ওদের জীবনে

আসার অনেক আগে থেকে বিক্রম-ঐন্দ্রিলা জুটি সফল। আর ছোটপর্দার গ্রহণযোগ্যতা দর্শকের কাছে একেবারে অন্যরকম। ওদের জুটি প্রথম দিন থেকে সেই ভালোবাসা পেয়ে এসেছে। সুতরাং সেটি টপকে আরও একটি জুটিকে প্রতিষ্ঠা করা খুবই কঠিন ব্যাপার। তিনি বলেন, কোনো আক্ষেপ নেই তার। পর্দায় বিক্রম-ঐন্দ্রিলা যেন আরও বেশি করে কাজ করেন। নিজেদের মধ্যে সেই আলোচনাও হয় তাদের। এ অভিনেতা বলেন, আমরা তিনজন তো খুব ভালো বন্ধু। তাই সবসময় বলি— যদি কাজের সুযোগ আসে বিক্রম ও ঐন্দ্রিলার, তা গ্রহণ করা উচিত। নিজেদের জনপ্রিয়তা কাজে ব্যবহার করা দরকার। যদিও দুজনে এখন ধারাবাহিক থেকে দূরে। নতুন রিয়্যালিটি শো সঞ্চালনা করতে দেখা যাবে। আগে সঞ্চালক হিসাবে অঙ্কুশ-বিক্রম জুটিকে দর্শকরা

ভালোবাসা দিয়েছেন। এবার এই পুরোনো জুটিকে নতুন মোড়কে দর্শকদের কেমন লাগে, সেটাই দেখার অপেক্ষা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল