হাদী হত্যা: দুবাই থেকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি মাসুদের, দায় চাপালেন জামায়াতের ওপর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

হাদী হত্যা: দুবাই থেকে ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি মাসুদের, দায় চাপালেন জামায়াতের ওপর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
নিজস্ব প্রতিবেদক: হাদী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন। সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন এবং ঘটনাটিকে একটি ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন। ভিডিও বার্তায় মাসুদ জানান, তার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল এবং তিনি দেশত্যাগ করে বর্তমানে সেখানে অবস্থান করছেন। হাদী হত্যার বিষয়ে তিনি বলেন, “আমি বা আমার পরিবার এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া বাইকে আমি ছিলাম না এবং বাইক চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।” নিহত হাদীর সঙ্গে সম্পর্কের

বিষয়ে মাসুদ স্বীকার করেন যে, ব্যবসার কাজে তিনি হাদীর অফিসে গিয়েছিলেন। তিনি জানান, তার একটি আইটি ফার্ম আছে এবং তিনি দীর্ঘ ১০ বছর ধরে ব্যবসা করছেন। অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি হাদীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। মাসুদ দাবি করেন, তিনি হাদীকে ৫ লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন এবং হাদীর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও আর্থিক সহায়তা করতেন। ঘটনার দিন সকালেও তিনি হাদীকে ১০ হাজার টাকা দিয়েছিলেন বলে উল্লেখ করেন। তবে হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে মাসুদ ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। তিনি নিহত হাদীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, হাদীর সঙ্গে জামায়াতের পুরনো যোগাযোগ ছিল এবং তারাই কোনোভাবে এই ঘটনা ঘটিয়েছে। এছাড়া,

মামলার জেরে তার পরিবারের সদস্যদের ওপর পুলিশি হয়রানি ও অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মাসুদ। তিনি বলেন, “আমার পরিবার সম্পূর্ণ নির্দোষ। তাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাই।” তার ব্যাংক হিসাব ও অর্থের উৎস সম্পর্কে ওঠা প্রশ্নের জবাবে মাসুদ বলেন, “ব্যাংকের টাকাগুলো আমার বৈধ ব্যবসার এবং সরকারি বিলের টাকা। আমি নিয়মিত করদাতা এবং এ বছরও আমি ৯ লাখ টাকা আয়কর দিয়েছি।” ভিডিও বার্তা দিলেও মাসুদ কবে দেশ ছেড়েছেন বা বর্তমানে দুবাইয়ের কোন স্থানে অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা