স্বামীর শেষ স্মৃতিটুকুও নিয়ে গেল সতিনের ছেলেমেয়েরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

স্বামীর শেষ স্মৃতিটুকুও নিয়ে গেল সতিনের ছেলেমেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
‘হঠাৎ স্বামী স্ট্রোক করে মারা যাওয়ায় আমিও তার চিন্তায় অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালেই একাকী বেঁচে থাকার লড়াই করি। আমার অনুপস্থিতিতে টিনের তৈরি কুড়ে ঘরের বারান্দার মাটি ও টিন তারা নিয়ে গেছে। জীবদ্দশায় স্বামী আমাকে এক জোড়া নাকের ফুল ও হাতের বালা দিয়েছিল। স্বামীর দেওয়া সেই শেষ স্মৃতিটুকুও ঘরের তালা ভেঙে নিয়ে গেছে তারা। ’ এসব ফেরত পেতে থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পাটাবুকা (জিয়ারমোড়) এলাকার মৃত সুলতান মাহমুদের বিধবা স্ত্রী মোছাঃ শিউলি বেগম (৫০)। পুলিশ সেই ছেলেমেয়েদেরকে ডেকে সবকিছু ফিরিয়ে দিতে বলেন। এ বিষয়ে সুলতানের বড় স্ত্রীর (সতিনের) ছেলে

নূর আলম বলেন, বাবার রেখে যাওয়া জিনিসপত্র সবকিছু ওই মহিলাই রাতের আঁধারে আগের স্বামীর বাড়িতে নিয়ে গেছে। আমরা তার কোনোকিছুই চুরি করি নাই বলেও জানান আলম। পাঁচবিবি থানার সহকারি উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সমাধানে স্থানীয় কমিশনারসহ উভয়পক্ষকে নিয়ে বসা হয়েছিল। তারা সমাধানে না আসায় উভয়পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা ‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি’ কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার রোববার কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক যেভাবে বাংলাদেশ ফুটবলে সুলিভানদের আগমন যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: ফার্স নিউজ লড়াই করেও চীনের কাছে হারল বাংলাদেশ ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত: পেন্টাগন আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর