স্থগিত হবে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪
     ৫:২৪ অপরাহ্ণ

স্থগিত হবে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৫:২৪ 158 ভিউ
দীর্ঘদিনের রীতি ভেঙে স্থগিত করা হতে পারে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা। সর্বশেষ ১৯৭২ সালে এ ঘটনা ঘটেছিল। এবারও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা স্থগিত করা হতে পারে। সুইডেনভিত্তিক একজন বিশেষজ্ঞের বরাতে এ খবর প্রকাশ করেছে মার্কিন সাময়িকী নিউজউইক। গেল সপ্তাহে খবর বেরোয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গুতেরেসের পাশাপাশি এই পুরস্কারের জন্য আরও মনোনয়ন পান জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন্স প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি ও জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। গাজা, লেবানন ও ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই শান্তিতে নোবেলের জন্য গুতেরেসের নাম শোনা যায়। তবে জাতিসংঘ মহাসচিবের ওপর বেজায় চটে

আছে ইসরায়েল। এমনকি ইসরায়েলে তার প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এখন শান্তিতে নোবেল পুরস্কার স্থগিতের খবর প্রকাশ্যে আসছে। সংঘাতময় এই পরিস্থিতিতে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড্যান স্মিথ। তার ভাষায়, সংঘাত, বৈরিতা ও উত্তেজনার মধ্যে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার স্থগিত করা হবে কি না, সেটাই ভাববার বিষয়। আগামী ৭ অক্টোবর থেকে ঘোষণা করা হবে, চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১১ অক্টোবর। প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং অর্থনীতি— এই ৬টি খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় নোবেল পুরস্কার। যাকে বলা

হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা