স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫
     ৯:৫০ অপরাহ্ণ

স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৯:৫০ 113 ভিউ
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে তাকে প্রতারণার মাধ্যমে ভুয়া ডিভোর্সের কাগজ দিয়েছেন। পুরো কাগজটি মিথ্যা তথ্যে ভরা এবং এটি বানোয়াট। শুক্রবার (১৫ আগস্ট) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে এসে রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় হিরো আলম বলেন, রিয়া মনি এখনো আমার স্ত্রী। আমাকে এই ভুয়া কাগজ দেওয়া হয়েছে, যাতে আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ না করি। রিয়া মনি এবং ম্যাক্স অভি যদি ভবিষ্যতে ভিডিও বানায়, তাহলে যেখানেই পাবো সেখানেই তাদের ধোলাই দেব। তিনি আরও বলেন, ইতিকে ম্যাক্স অভি চার মাস আগেই তালাক দিয়েছেন, কিন্তু তিনি

ইতিকে বিয়ে করবেন না। কারণ, ইতিকে বিয়ে করলে ম্যাক্স অভি এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মিথিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে হিরো আলম বলেন, মিথিলা আমার স্ত্রী নয়। তার শখ হলো ভাইরাল হওয়া। সে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। এই মামলার জন্য যদি আমার জেলে যেতে হয়, আমি যাবো, তবুও তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব না। আত্মহত্যা ও হার্ট অ্যাটাক প্রসঙ্গে হিরো আলম জানান, তিনি মানসিক চাপে ছিলেন, যে কারণে বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা এটিকে হার্ট অ্যাটাক ভেবে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি বলেন, পরিবেশের শিকার হয়ে মানুষ আত্মহত্যা করে। ঘরের

কথা বাইরে প্রকাশ হলে ক্ষতি হয়, কিন্তু আমি যদি না বলি, তাহলে মানুষ ভাববে সমস্যা আমার মধ্যেই। এর আগে, স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে বিবাদের জেরে তিনি ঘুমের বড়ি খেয়েছিলেন এবং সেবার রিয়া মনি তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। তবে এবার রিয়া মনি তাকে দেখতে যাননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?