২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬

২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৬ |
দেশজুড়ে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, অভিযানে অংশ হিসেবে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং এর ফলে ১ হাজার ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া অভিযান

চলাকালে ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে এ সময় মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আরও দেখুন লাইফস্টাইল টিপস জাতীয় খবর ইতিহাস বিষয়ক বই জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার এর আগেই অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে। এছাড়া তদারকি কার্যক্রম জোরদার করতে দেশের প্রতিটি জেলায় গঠন করা হয়েছে বিশেষ ভিজিলেন্স টিম এবং জনগণের সুবিধার্থে

তাদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ এবং জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন