ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
স্ত্রীকে বাইরে পাঠিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা থেকে বাইরে পাঠিয়ে কাজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিবাহিত এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িতে।
বিষয়টি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মীমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার সিংগাইর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। অভিযুক্ত লম্পট বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের
বাড়ির একতলা বিল্ডিং ভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ কিছু দিন আগে ঢাকায় মাছের ব্যবসা করে আসছিলেন। এর মধ্যে প্রায় ২ মাস পূর্বে লম্পট বাদীর মেয়েকে তার বর্তমান ঠিকানার বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসে। কাজে আনার পর সুকৌশলে তার স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা হতে বের করে দিয়ে বিভিন্ন প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিকাল ৪টার দিকে ভাড়া বাসায় পরিবারের কেউ না থাকায় জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত বাচ্চু মিয়ার বাসায় গেলে তিনি পলাতক রয়েছেন বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায়
মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।