সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ জনের অধিক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
সৈয়দপুর-দিনাজপুর মহা-সড়কের নীলফামারীর সৈয়দপুরে বসুনিয়া মোড় এলাকায় বুধবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ জনের অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে যাত্রীবাহী একটি বাস দিনাজপুর যাওয়ার পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসের ১৯জন আহত হয়েছেন জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে

তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। মহা-সড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও সৈয়দপুর থানা পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ