সেন্টমার্টিনে অগ্নিকাণ্ড ॥ পুড়ে ছাই তিন রিসোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

সেন্টমার্টিনে অগ্নিকাণ্ড ॥ পুড়ে ছাই তিন রিসোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
সেন্টমার্টিনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি রিসোর্ট। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। বুধবার রাত তিনটায় টেকনাফ সেন্টমার্টিনে পশ্চিম সৈকতের গলাচিপা এলাকার কিংশুক ও বিচ ভ্যালিসহ ৩টি ইকো রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্বীপের বাসিন্দারা জানান, হঠাৎ রাত তিনটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন

কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন, পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়। ভোর ৪টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে দ্বীপের একাধিক বাসিন্দা বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী ॥ মঙ্গলবার দিবাগত রাত দুইটায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকান্ডের খবর জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ-সদস্যদের সঙ্গে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা। নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল