সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬

সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (CGS) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের বর্তমান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে অবসরে পাঠানো হচ্ছে। তাদের স্থলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ (CGS) হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (QMG) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।কোয়ার্টার মাস্টার জেনারেল (QMG) হিসেবে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর

রহমানকে নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই রদবদল প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে করা হচ্ছে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমান্ড কাঠামোয় এ পরিবর্তনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মধ্যে আলোচনা চলছে—এই নিয়োগগুলো কি কেবল পেশাগত বিবেচনায় হচ্ছে, নাকি এর পেছনে আদর্শিক বা ভূরাজনৈতিক পছন্দ কাজ করছে? সেনাবাহিনীর ভিতরে কামরুল হাসান ও ফয়জুর রহমান এই দুই কর্মকর্তা আদর্শিক ভাবে জামায়াতে ইসলামী ও পাকিস্তানকেন্দ্রিক মতাদর্শের অফিসার হিসেবে পরিচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?