সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
‘হেরা ফেরি ৩’ ঘিরে বহুদিনের বন্ধুত্বে ফাটল ধরল অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের। সিনেমাটির কিছু অংশের শুটিংয়ের পরই পরেশ রাওয়াল ঘোষণা করেন, তিনি আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকছেন না। অথচ তিনি ইতিমধ্যে সাইনিং মানি হিসেবে নিয়েছিলেন ১১ লাখ রুপি। পরেশের এভাবে সরে দাঁড়ানোতে বেশ ক্ষুব্ধ হন অক্ষয় কুমার। তিনি এই সিনেমার অভিনেতা ও প্রযোজক—দুই ভূমিকাতেই যুক্ত ছিলেন। তার প্রযোজনা সংস্থা পরে পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা দায়ের করে। এতে সাইনিং মানি ফেরতের দাবিও করা হয়। সূত্রের দাবি, মামলার জেরে পরেশ রাওয়াল সুদসহ সেই ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন। জানা গেছে, সিনেমাটির জন্য তাকে প্রায় ১৫ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করা

হয়েছিল। সাইনিং মানি ছাড়া বাকি টাকা ছবিটি মুক্তির পর পাওয়ার কথা ছিল। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এবার সিনেমাটির স্বত্বাধিকার কিনে নিয়ে নিজেই প্রযোজনায় নেমেছেন অক্ষয় কুমার। এপ্রিল মাসে অক্ষয়, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে শুটিংও শুরু হয়েছিল। তবে হঠাৎ করে পরেশ সরে দাঁড়ান এবং জানিয়ে দেন, কাজ বা পারিশ্রমিক নিয়ে কোনও বিরোধ ছিল না তার। তা সত্ত্বেও সিনেমার সঙ্গে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, এই সিনেমার জন্য সাধারণ পারিশ্রমিকের চেয়ে প্রায় তিনগুণ বেশি পাচ্ছিলেন পরেশ রাওয়াল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান