সুখ স্থায়ী নয়! নবমী-দশমীতে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সুখ স্থায়ী নয়! নবমী-দশমীতে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ |
সপ্তমীর সন্ধ্যা পর্যন্ত আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। কোথাও তেমন বৃষ্টি হয়নি। কলকাতা জুড়ে উচ্ছ্বাস, ঠাকুর দেখতে বেরোনো মানুষের ঢল। অষ্টমীর সকাল থেকে ভ্যাপসা গরম, মাঝে কয়েকপশলা বৃষ্টিতে গরম আরও বাড়লেও ঠাকুর দেখায় ছেদ পড়েনি। উত্তর থেকে দক্ষিণ, সকাল থেকেই রাস্তায় দেখা গিয়েছে জনস্রোত। ছাতা কিংবা বর্ষাতি ছাড়া খোলামেলা ভিড় জমেছে শহরের নানা পুজোমণ্ডপে। কিন্তু এবার সেই আনন্দে ছেদ ফেলতে চলেছে আবহাওয়ার রুদ্রমূর্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update)— সুখ আর স্থায়ী নয়! অষ্টমীর সন্ধ্যে থেকেই বৃষ্টি ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম— কোথাও কোথাও ঝরতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর কলকাতাতেও (South Bengal

including Kolkata)। কিন্তু প্রকৃত দুর্যোগের শুরু নবমী থেকেই। উত্তর আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসবে বাংলার দিকে। এর জেরে নবমী ও দশমীতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে কাঁপবে গোটা দক্ষিণবঙ্গ (Nabami-Dashami of Durga Puja)। সবচেয়ে বেশি চিন্তার কারণ, দশমীর দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই দিন উপকূলবর্তী জেলাগুলিতে— পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া— ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যেই এই চার জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ফলে পুজো-উৎসবের উচ্ছ্বাসের মাঝেই চিন্তার ভাঁজ

পড়েছে ভক্তদের কপালে। অনেকেই নবমীর দিন দুর্যোগের আশঙ্কা এড়াতে অষ্টমীতেই ঠাকুর দেখা সেরে নিতে চাইছেন। ফলে শহরের বড় বড় মণ্ডপে অষ্টমীর রাতে রেকর্ড ভিড় হতে পারে বলে অনুমান। দশমীতে যখন বিসর্জনের সুর বাজবে, তখনই যদি আকাশ ভেঙে নামে জলধারা, সেই চিন্তাই ভাবাচ্ছে পুজোপ্রেমীদের। আবহবিদদের সতর্কবার্তা স্পষ্ট— দক্ষিণবঙ্গের পুজোয় এবার শেষ কড়াই পড়তে চলেছে প্রকৃতির রোষে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য