সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫
     ৭:০১ পূর্বাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৭:০১ 127 ভিউ
সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ফুটপাতের দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হকাররা। শুক্রবার রাত ৮-১০টা পর্যন্ত জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হকাররা। পরে দুই হকারকে উদ্ধার করে পুলিশ জিন্দাবাজারে নিয়ে আসলে তাদের ওপরও হামলা করে বিক্ষুব্ধ হকাররা। পরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন ঘটনাস্থলে এসে অভিযুক্ত মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় হকাররা। হকাররা জানান, দীর্ঘদিন ধরে বন্দর থেকে চৌহাট্রা পর্যন্ত ফুটপাতে যে সকল হকার বসে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী

মাধব। কেউ চাঁদা না দিলেই তাকে তুলে নিয়ে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় আজও দুইজন হকারকে তুলে নিয়ে যায় জয়দীপ। এর প্রতিবাদেই সকল হকাররা রাত ৮টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করে এবং তুলে নিয়ে যাওয়া দুই হকারকে উদ্ধার ও যুবদল নেতা জয়দীপ চৌধুরীকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। এদিকে জিন্দাবাজার মোড়ে অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা আটকা পড়ে এই পথে যাতায়াতকারী যানবাহনের যাত্রীরা। এক পর্যায়ে রাত ১০টার দিকে পুলিশ অপহৃত দুই হকারকে উদ্ধার করে আন্দোলনকারীদের হাতে তুলে দেন। এ সময় পুলিশের ওপরও ক্ষিপ্ত হতে দেখা যায় হকারদের। পুলিশ সদস্যরা চলে যেতে চাইলে তাদের ধাওয়া করতে দেখা যায় তাদের। দুই এক পুলিশের গায়ে

হাত তুলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে আসেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কারের আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা অবরোধ ছেড়ে দেন। এ বিষয়ে জয়দীপ চৌধুরীর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা