সিনেমার টিকিটের জন্য যুদ্ধ, কাউন্টার থেকে ফিরে যাচ্ছে অনেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

সিনেমার টিকিটের জন্য যুদ্ধ, কাউন্টার থেকে ফিরে যাচ্ছে অনেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
ঈদের দিন থেকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। দর্শকদের এই চাপ সামলাতে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ হলিউড ছবির শো একেবারেই কমিয়ে এনেছেন বলে জানিয়েছেন। তাতেও দর্শক সামাল দেওয়া যাচ্ছে না। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা যায় ঈদের দিন থেকে পরের দিন পর্যন্ত প্রায় সবগুলো শাখাতেই টিকিট বুকড। সরেজমিন কাউন্টারে গিয়েও পাওয়া যায়নি টিকিট। এমনকি ঈদের পঞ্চম দিনেও ওয়েবসাইটে পরের দুই দিনের টিকিট সোল্ডআউট দেখাচ্ছে। কেবল সামনের সারির কয়েকটি টিকিট পাওয়া যাবে দেখাচ্ছিল। হলে কাউন্টার থেকে জানিয়ে দেন, কাউন্টার খোলার ১ ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। দর্শকদের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। চাহিদা থাকা ছবির শো বাড়িয়েও কুল পাচ্ছেন

না। এককথায় টিকিটের জন্য হাহাকার তৈরি হয়েছে দর্শকদের মাঝে। গেল পাঁচ-ছয় বছর ধরে দুই ঈদে মাল্টিপ্লেক্সগুলোতে এমন দৃশ্য চোখে পড়ে। ২০২২ সালে পরাণ ও হাওয়া সিনেমা সুপারডুপার হিট হওয়ার পর থেকে ঈদে উৎসবে বাংলা সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে এমন উপচে পড়া ভিড় জমে। পরবর্তী সময়ে শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ এবং নিশোর ‘সুড়ঙ্গ’ দারুণভাবে মাল্টিপ্লেক্সমুখী করে দর্শকদের। সেই ধারাবাহিকতা এবারের ঈদেও পড়ছে। ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, আফরান নিশোর ‘দাগি’, সিয়ামের ‘জংলি’, সজলের ‘জ্বীন-৩’ ও মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমা। এর মধ্যে দর্শক ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত। ঈদের দিন থেকে হাউসফুল যাচ্ছে এই তিন সিনেমা। দর্শক

টানছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমাটিও। গতকাল খোঁজ নিয়ে জানা যায় মাল্টিপ্লেক্সগুলোতে আগামী দুই দিনের টিকিটও সব বুকড হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স সবসময় নিজেদের দেশের সিনেমা প্রদর্শনে গুরুত্ব দিয়ে থাকে। এবার ঈদেও তার ব্যত্যয় ঘটছে না। ঈদের ছবি নিয়ে আমরা আশাবাদী। দর্শক রেসপন্সে আমরা খুশি। বরবাদ, দাগি, জংলির দর্শক রেসপন্স খুবই ভালো। ঢাকাই ছবির জন্য বিরল দৃশ্য স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ঈদের পঞ্চম দিনও টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়। সকাল ১১টা ২০ মিনিটের শোতে ঘণ্টাখানেক কাউন্টারে টিকিট পাওয়া গেলেও পরে জানিয়ে দেওয়া হচ্ছে বরবাদ, দাগি, জংলি ও চক্কর কোনোটিরই টিকিট নেই। পরের

শোয়ের টিকিট খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। ব্যর্থ মনোরথে তাই ফিরে যেতে হচ্ছে দর্শকদের। যেতে যেতে করছেন আক্ষেপ, পাশ থেকে কেউ বলে উঠছেন তাহলে কি আমরা বরবাদ দেখতে পারব না, নিশোর দাগি কিংবা সিয়ামের জংলির কোনোটিরই টিকিট কি নেই? উত্তরে কর্তা ব্যক্তিটি জানাচ্ছেন, না। এমন আক্ষেপ নিয়ে অনেক পরিবারকেই ফিরে যেতে দেখা গেল। একই দৃশ্য সিনেপ্লেক্সের অন্য শাখাগুলোতে। লায়ন ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও একই চিত্র। সেখানেও খোঁজ নিয়ে জানা গেল, দর্শক চাপের কথা। চাহিদা অনুসারে টিকিট না দিতে পারার কথা। টিকিট না পেয়ে ভাঙচুর, চাপ সামলাতে লেটনাইট শো ঈদে শাকিব খানের ‘বরবাদ’ দর্শকদের মধ্যে রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে। এমনকি দু’দিন আগে ময়মনসিংহের

ঈশ্বরগঞ্জে টিকিট না পেয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি দর্শকে চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর এসেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স থেকে। হল কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট দিয়ে জানায়, ‘বরবাদ’ দর্শকের ভালোবাসা ও বিপুল আগ্রহ এবং চাহিদার কারণে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিট থেকে বিশেষ শো চালু করা হয়েছে। দর্শকের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে বরবাদ-এর স্পেশাল লেট নাইট শো রাখা হয়েছে বলেও জানিয়েছে হল কর্তৃপক্ষ। এখানে রাত ১০টা ৫০ মিনিট থেকে এই লেটনাইট শো চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু