সিংহ শিকারের জন্য বেরিয়ে আসে, মোদিকে ওপেন চ্যালেঞ্জ বিজয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

সিংহ শিকারের জন্য বেরিয়ে আসে, মোদিকে ওপেন চ্যালেঞ্জ বিজয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
দক্ষিণী সিনেমার সুপারস্টার এবং রাজনীতির তরুণ মুখ থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্প্রতি দলের রাজ্য সম্মেলনে দেওয়া উত্তেজনাপূর্ণ ভাষণে তিনি বিজেপিকে সরাসরি ‘আদর্শিক শত্রু’ আখ্যা দেন। বিজয়ের ভাষায়, “সিংহ কখনো বিনোদনের জন্য বের হয় না, সিংহ কেবল শিকারের জন্য বের হয়। রাজনীতির ময়দানেও আমি সেই সিংহের মতো লড়ব।” বিজয় ইতোমধ্যেই তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) গঠন করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার দল প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয় তার দলের অবস্থানকে তামিলনাড়ুর রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছেন। তিনি ইতিহাস, আঞ্চলিক গর্ব এবং জনসেবার আদর্শকে সামনে রেখে দলের অবস্থান স্পষ্ট করেছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন

অনুযায়ী, টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয়ের ভাষণ ছিল অত্যন্ত প্রতীকী, আবেগঘন এবং রাজনৈতিক বার্তায় ভরপুর। তিনি বলেন, “একটি সিংহ জানে কখন ভিড়ের সঙ্গে চলতে হবে আর কখন একা দাঁড়িয়ে লড়তে হবে। সিংহের মতো আমরাও জানি, কখন প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, তার দল বিজেপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা জোট করছে না। গুজব উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, “আমরা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছি না। আমাদের দল কারও ধর্মবিরোধী নয়। আমরা জনগণের দল। তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।” বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ হিসেবে ঘোষণা করে বিজয় অভিযোগ করেন, বিজেপি তামিলনাড়ুর বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বাস্তবতাকে অবহেলা করছে। তার ভাষায়, বিজেপির নীতি

হচ্ছে ‘জনবিরোধী’ আর তাদের শাসনব্যবস্থা ‘কেন্দ্রীকরণমূলক’। তিনি বলেন, “আমাদের লড়াই শুধুই ক্ষমতার জন্য নয়, আমাদের লড়াই নৈতিকতা, আত্মপরিচয় এবং জনগণের অধিকার রক্ষার জন্য।” বিজয় কেবল রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “এনইইটি (NEET) বাতিল করুন! পারবেন কি নরেন্দ্র মোদি আগরওয়াল? যদি জনগণের জন্য কাজ করার সাহস থাকে, তবে এই অন্যায় পরীক্ষার অবসান ঘটান।” বিজয়ের এই মন্তব্য তামিলনাড়ুর তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে, কারণ এনইইটি পরীক্ষার বিরোধিতা দীর্ঘদিন ধরেই চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই ভাষণ ছিল তার দল টিভিকে-র জন্য এক ‘টার্নিং পয়েন্ট’। তারা মনে করছেন, বিশাল জনসমাগমে দেওয়া তার এই স্পষ্ট ও চ্যালেঞ্জিং

বক্তৃতা টিভিকে-কে রাজনীতির মাঠে ‘উঠতি শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। জনসেবা, সততা এবং নৈতিক স্পষ্টতাকে ভিত্তি করে বিজয় তামিলনাড়ুর জনগণের সামনে নতুন এক রাজনৈতিক বিকল্প হাজির করেছেন। বিশ্লেষকরা বলছেন, যদি তিনি এই ধারা বজায় রাখতে পারেন, তবে টিভিকে আগামী নির্বাচনে তামিল রাজনীতির এক বড় শক্তি হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল