সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ |
ছয় দফা দাবি আদায়ে আজ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি দ্রুত মেনে নিন, তা হলে আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করুন। আমরা আলোচনায় বসতে আগ্রহী। অন্য আরেক আন্দোলনকারী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম

দেওয়ান বলেন, কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে, আমরা চাই সরকার সেগুলো দূর করুক। শনিবার অনুষ্ঠিত পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়ে নতুন কর্মসূচি হিসেবে আজকের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার বিচার চাই। দাবি যৌক্তিক হওয়া সত্ত্বেও এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার