ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা
আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন
নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ
ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল
সাকিব কেন কম বোলিং করেছেন, জানালেন শান্ত
চেন্নাই টেস্টে সাকিব আল হাসান মোটে ২১ ওভার বোলিং করেছেন। আঙুলে চোটের কারণে কম বোলিং করেছেন নাকি অন্যকিছু-সে বিষয় নিয়ে কৌতূহল ছিল ক্রিকেটপ্রেমীদের।
রোববার (২২ সেপ্টেম্বর) ভারতের কাছে ২৮০ রানে হারের পর সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, সাকিবকে বোলিংয়ে দেরি করে আনা এবং কম ওভার করানোর সিদ্ধান্তটা ছিল তার নিজের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে সাকিব ভাইকে প্রয়োজনই পড়েনি। বিশেষ করে তিন পেস বোলার যেভাবে বল করছিল। মিরাজও ভালো বল করছিল। ফাস্ট বোলারদের দীর্ঘ সময় রাখার সিদ্ধান্তটা ছিল আমার। তাতে কিন্তু দ্রুত ৬ উইকেট নিতে পেরেছি।’
এম এ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে প্রথম
তিনদিন পেসাররাই সুবিধা পেয়েছিলেন। তাই প্রথম ইনিংসে ৫৩তম ওভারে বল করতে আসেন সাকিব। তার পর হাত ঘুরিয়েছেন মাত্র ৮ ওভার। অথচ ভারত সিরিজের ঠিক আগে কাউন্টিতে সাকিব সারের হয়ে প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বল করে ৪ উইকেট নিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করে নেন ৫ উইকেট। খরচ করেন ৯৬ রান।