ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না
কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার
এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র
‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের
সংসদ অধিবেশনের সময় জাতীয় সংগীত চলাকালে জামায়াত-এনসিপি’র বিরোধীদলীয় সংসদ সদস্যদের দাঁড়াতে না দেখা যাওয়ার ঘটনা প্রকাশের পরে শুরু হয় তীব্র সমালোচনা।
সমালোচনার মুখে এ ঘটনার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন।
তিনি দাবি করেছেন, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে জাতীয় সংগীত বাজানোর বিষয়টি তখন বিরোধী দলের সদস্যরা বুঝতে পারেননি।
আবদুল হান্নান মাসউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার যখন রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানান।
তাদের অভিযোগ, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) ফ্যাসিবাদী শক্তির সহযোগী—এই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন
তারা। তিনি জানান, রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে সরকারদলীয় সংসদ সদস্যরা তাকে সম্মান জানাতে দাঁড়িয়ে যান, আর বিরোধী দলের সদস্যরা তখন বসে থেকেই স্লোগান ও প্রতিবাদ চালিয়ে যান। তার দাবি, রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করার সময়ই জাতীয় সংগীত বাজানো শুরু হয়। কিন্তু সেসময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত ছিলেন এবং স্পিকারের সাউন্ড সিস্টেমে সমস্যার কারণে তারা জাতীয় সংগীত বাজানোর বিষয়টি বুঝতে পারেননি। এনসিপির এই সংসদ সদস্য বলেন, পরে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংগীত বাজছে—এ বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানান। বিষয়টি জানা মাত্রই বিরোধীদলীয় সংসদ সদস্যরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। ফেসবুক পোস্টের শেষাংশে
আবদুল হান্নান মাসউদ বলেন, ভুল বোঝাবুঝির অবসান হওয়া প্রয়োজন এবং সঠিক তথ্যই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে।