সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, সরকারের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার জেনেভা থেকে ইমেইলে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এতে বলা হয়, চব্বিশের আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, ‘প্রতিশোধ বিভেদকে গভীর করে এবং অধিকার ক্ষুণ্ন করে। আমি হাদির ওপর হামলার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত চাই। দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাই।’ গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর গত বৃহস্পতিবার হাদির মৃত্যু ঘোষণায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। প্রথম

আলো ও ডেইলি স্টারসহ কিছু ভবনে আগুন লাগানো ও ভাঙচুর করা হয়। নিউ এজ সম্পাদক নূরুল কবিরকে লাঞ্ছিত করা হয়। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি উল্লেখ করে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন নাগরিকরা নিরাপদ জীবনযাপন, স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন। কর্তৃপক্ষকে এই সংকটময় সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অস্থিরতা রোধে পদক্ষেপ নিতে হবে। হাইকমিশনার বলেন, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতা প্রতিরোধের প্রচেষ্টাকে সহযোগিতা করতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশি কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়