সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
বিশ্ববাজারে এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) মূল্য অস্থিরতার মধ্যে সরকার উচ্চমূল্যে তিনটি কার্গো এলএনজি আমদানির সিন্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে এক কার্গো এবং দক্ষিণ কোরিয়ার ‘পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন’ থেকে দুটি কার্গো কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬৫৪ কোটি টাকারও বেশি। টোটাল ইঞ্জিনিয়ারিং থেকে এক কার্গো এলএনজির জন্য ব্যয় ধরা হয়েছে ৯০৭.৮৪ কোটি টাকা, যেখানে প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২১.৫৮ মার্কিন ডলার। অন্যদিকে, পসকো থেকে প্রতিটি কার্গোর দাম পড়বে ৮৭৩.৩৫ কোটি টাকা করে, এবং প্রতি এমএমবিটিইউ এর মূল্য ২০.৭৬ মার্কিন ডলার। এই তিন কার্গো

এপ্রিলের প্রথমার্ধে (৫-৬, ৯-১০ ও ১২-১৩ তারিখ) সরবরাহ করা হবে বলে জানা গেছে। অথচ স্পট মার্কেটে (এশিয়ান বেঞ্চমার্ক জেএকেএম) এলএনজির বর্তমান মূল্য প্রায় ১৫-১৬ ডলার প্রতি এমএমবিটিইউ-এর আশেপাশে ঘুরপাক খাচ্ছে। মার্চের শুরুতে জেএকেএম প্রায় ১০-১১ ডলারের কাছাকাছি ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত (ইরান-ইসরায়েল যুদ্ধ, কাতার সরবরাহ বন্ধ ইত্যাদি) কারণে দাম কিছুটা বেড়েছে। তবুও সরকারের এই কেনায় প্রতি ইউনিটে ৫-৬ ডলারেরও বেশি অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের মতে, এই তড়িঘড়ি কেনাকাটা সরকারি কোষাগারের অর্থের অহেতুক অপচয়ের নজির। মার্চের প্রথম সপ্তাহে স্পট মার্কেটে দাম অনেক কম ছিল (কিছু ক্ষেত্রে ১০ ডলারের নিচে), কিন্তু সরকার অপেক্ষা না করে উচ্চমূল্যে

চুক্তি করে ফেলেছে। এতে করে জনগণের টাকা থেকে কয়েকশ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদি চুক্তিতে সরবরাহ ব্যাহত হওয়ায় সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে কেনা ছাড়া উপায় ছিল না। তবে সমালোচকরা বলছেন, বাজারের প্রবণতা পর্যবেক্ষণ করে আরও কৌশলগতভাবে কেনাকাটা করা যেত। এই ঘটনা সরকারের জ্বালানি নীতি ও আমদানি কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে যে, বিশ্ববাজারের অস্থিরতার দোহাই দিয়ে কেন উচ্চমূল্যে কেনা হলো, যখন অপেক্ষা করলে দাম কমতে পারতো। সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের আমদানিতে আরও সতর্কতা ও বাজার বিশ্লেষণ জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না