সরকারি পুকুর থেকে বিএনপি নেতার মাছ চুরি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

সরকারি পুকুর থেকে বিএনপি নেতার মাছ চুরি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকারি পুকুর থেকে বিএনপি নেতা কর্তৃক দিনদুপুরে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে মাছ চুরির ওই ঘটনায় রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সরকারি পুকুর থেকে মাছ লুট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। তবে দায়েরকৃত মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। স্থানীয় চৌকিদারের অভিযোগ- চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েলের (৪০) নেতৃত্বে বড়জাল দিয়ে মাছ চুরি করা হয়। ঘটনার সময় থানায় খবর দেওয়া হলে পুলিশ মাছ ধারার কাজে ব্যবহৃত জাল ও ৭ জনকে আটক করে।

জানা গেছে, মাছ চুরির ঘটনায় কর্ণফুলী থানার এসআই বাশার গাজী অভিযান চালিয়ে ৭ জনকে আটক ও জাল জব্দ করেন। গ্রামপুলিশ মো. ইউনুস জানান, সকালে দেখতে পাই সরকারি তিনটি পুকুরে জাল ফেলছে কিছু লোকজন। এ সময় তাদের মাছ ধরতে কে বলেছে জিজ্ঞেস করলে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল বলেন, ইউএনও তাদের অনুমতি দিয়েছেন। পরে খোঁজ নিয়ে জানা যায় ইউএনও কোনো অনুমতি দেননি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেন। স্থনীয়দের অভিযোগ মাছ লুটের বিষয়টি ধামাচাপা দিতে দিনভর নানা নাটকীয়তা চলে। সবশেষ রাতে অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি দায়ের করা হয়। চরলক্ষ্যা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার এ কে এম সাজ্জাদ শাহ আমজাদ একটি

মামলা দায়ের করেছেন। এই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতা জসিম উদ্দীন জুয়েল বলেন, মাছ লুটের ঘটনয় তিনি জড়িত নন। ঘটনাস্থলে তিনি ছিলেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি