সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
পেহেলগামে হামলার ফলে কাশ্মীরের অর্থনীতি ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতশাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে রাজ্যের অর্থনীতি ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পর পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই হামলার কারণে তা আবার থেমে গেছে। এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, যেটা আশা করিনি। এই মুহূর্তে রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে। সবকিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। ‘ তিনি বলেন, এই সময়ে

কাশ্মীরে পর্যটককে ভরে থাকার কথা ছিল, অর্থনীতি চাঙা থাকার কথা ছিল, স্কুলে পড়াশোনা চলার কথা ছিল, বিমানবন্দরে প্রতিদিন ৫০-৬০টি ফ্লাইট ওঠানামা করার কথা ছিল। কিন্তু বাস্তবতা হল—পর্যটক নেই, স্কুল বন্ধ, বিমানবন্দর বন্ধ, আকাশসীমা বন্ধ। তিনি আরও বলেন, ‘আমি যখন বলি কিছুই বদলায়নি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। পাকিস্তান আবার পরিকল্পিতভাবে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলে তোলার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তানের সম্পর্ক যতই জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতি ছিল। কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কী হয়, তা দেখার অপেক্ষা। ‘ তিনি মনে করিয়ে দেন, মাত্র তিন সপ্তাহ আগেও পেহেলগাম ছিল জমজমাট পর্যটনকেন্দ্র। কিন্তু ২২ এপ্রিল সেখানে ভয়াবহ বন্দুক হামলার

ঘটনা ঘটে। সেদিন বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক আর একজন ছিলেন স্থানীয় ঘোড়াওয়ালা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা