সদস্য সচিব মাহদীকে ‘ল্যাংটা করে পেটানোর’ হুমকি সাবেক সমন্বয়ক রাশেদার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬

সদস্য সচিব মাহদীকে ‘ল্যাংটা করে পেটানোর’ হুমকি সাবেক সমন্বয়ক রাশেদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদা বেগম এবং বর্তমান সদস্য সচিব মাহদীর মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে রাশেদা বেগমকে অত্যন্ত উত্তেজিত অবস্থায় মাহদীকে হুমকি দিতে ও গুরুতর দুর্নীতির অভিযোগ করতে শোনা গেছে। ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে রাশেদা বেগমকে বলতে শোনা যায়, তিনি মাহদীকে জনসমক্ষে মারধর ও অপদস্থ করবেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি রাশেদা যদি মাহদিরে সবার সামনে না কুপাইছি, আল্লাহর কসম রে ভাই... মাহদিরে আমি ল্যাংটা করমু, ল্যাংটা কইরা হবিগঞ্জে আমি দেখামু।" অডিওবার্তায় রাশেদা বেগম মাহদীর বিরুদ্ধে চাঁদাবাজি ও আয়ের উৎস নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি

অভিযোগ করে বলেন, "চাঁদাবাজি হইছে, কুকর্মগুলা করছে। মাহদী আইফোন কিনল কই থিকা? গাড়ি কিনল কই থিকা? তারা শহীদ ফ্যামিলিরে গরু কিনা দিল কই থিকা? আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও।" এছাড়াও রাশেদা দাবি করেন, তিনি পড়াশোনার জন্য পদত্যাগ করেছিলেন এবং সেই সময় কোনো বিবাদে জড়াননি। কিন্তু পরবর্তীতে মাহদী ও তার অনুসারীরা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, মাহদী তার স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন নথিপত্র তৈরি করেছেন। এ বিষয়ে রাশেদা বলেন, "এই চ্যাংটা ফোলা আমার স্বাক্ষরগুলা নকল কইরা যা করছে, এর জবাব তাকে দিতে হবে। ইতিহাস ক্ষমা করে না।" আন্দোলনের শুরুর দিকে মাহদীকে ছোট ভাইয়ের মতো দেখতেন

জানিয়ে রাশেদা আক্ষেপ করে বলেন, "তুমি যেমন মাহদিরে ভালোবাসো, আমিও মাহদিরে ভালোবাসি। ছোট ভাই মনে করি বিধায় হাসপাতালে পইড়া রইছি। কিন্তু আজকে তারা আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে ব্লেম দেয়, আমার সম্মানহানি করে।" এই অডিও ফাঁস হওয়ার পর হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আন্দোলনের স্বচ্ছতা ও নেতৃত্বের সততা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। এ বিষয়ে অভিযুক্ত মাহদীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে