সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গ‌ঠিত সংস্কার কমিশন চাইলে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন। বুধবার রাজধানীর একটি হোটেলে সংস্কার কমিশনগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে ব‌লেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী। ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথা উঠে এসেছে। ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতিগতসহ অন্যান্য বৈচিত্র্য নির্বিশেষে সম-অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার

বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, দুই দিনের সফরে গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ঢাকায় আসেন ভলকার তুর্ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ