শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

শেকৃবিতে সাদা দলের নতুন কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দলের ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ মে (রোববার) আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি এক বছরের জন্য ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু। সাদা দলের সার্চ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান এবং সার্চ কমিটির সদস্য-সচিব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে ২৯ এপ্রিল সাদা দলের সদস্যদের নিয়ে সার্চ

কমিটি গঠন করা হয়। ১৮ মে সাদা দলের সার্চ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্চ কমিটির সভায় নতুন এ কমিটি সোমবার (১৯ মার্চ) ঘোষণা করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের সদস্যরা হলেন- সহ-সভাপতি কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান সরকার, এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ কৃষি পরিসংখান বিভাগের প্রফেসর আব্দুল লতিফ। যুগ্ম কোষাধ্যক্ষ কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আশরাফী হোসেন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আব্দুলাহেল বাকী। যুগ্ম সাংগঠনিক সম্পাদক উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর

ড. খাদিজা আক্তার। প্রচার সম্পাদক উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হুমায়ুন কবির। যুগ্ম প্রচার সম্পাদক কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এসএম মিজানুর রহমান। কমিটির সদস্যরা হলেন- কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রজব আলী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর নুরউদ্দীন মিয়া, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. আব্দুর রহিম, এনিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জাহিদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়