ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার!
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন, ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। রাত ৩টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগে।
নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। রাকিবুল ইসলাম আরও জানান, রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন কীভাবে লাগল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি।



