শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ১০:০৯ অপরাহ্ণ

শুধু বিএনপি নয়, অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:০৯ 337 ভিউ
শুধু বিএনপি নয়, অধিকাংশ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাপানে এক বক্তৃতায় বলেছেন- যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা আছেন বিদেশ ভ্রমণ করেছেন ২০ বছর। এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন! তার (উপদেষ্টা) বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি

হয়েছে। তিনি কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না। আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা পরিষদে আছে।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সমস্ত সংস্কার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে করা সম্ভব। আপনি (প্রধান উপদেষ্টা) যদি না পারেন, তাহলে আমাদের বলেন, আমরা করে দিই।’ সালাহউদ্দিন বলেন, ‘আমি যদি এখন কথা বলি যে, আমাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে, অনেক বেশি সেমিনার নিয়ে কথা বলতে হবে, অনেক বেশি বৈঠক করে কথা বলতে হবে। যিনি আমাদের আগামী দিনের এদেশের গণতান্ত্রিক যাত্রার প্রধান নায়ক, তারেক

রহমান এখন সেই সমস্ত কর্মসূচি অলরেডি প্রণয়ন করে ফেলেছেন। এটাই হচ্ছে পরিকল্পনা। কিভাবে স্বাস্থ্য কার্ড দেবেন, কিভাবে একটা খাদ্যের জন্য রেশন কার্ডভিত্তিক ফ্যামিলি কার্ড দেবেন, কিভাবে মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন, কিভাবে কৃষকদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব- এই সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু সবকিছু নির্ভর করছে গণতান্ত্রিকভাবে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই নির্বাচিত সরকারের পরিকল্পনা হবে আমাদের ৩১ দফায় আমরা যা বলেছি। যদি একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো দাঁড় হয়, যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিতের উপর দাঁড়ায়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষাকবজ হিসেবে কাজ করে গণতন্ত্রের তাহলে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির