শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
গত রোববার চট্টগ্রামে একটি শুটিং সেটে মাথায় লাইটস্ট্যান্ড পড়ে আহত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফেরেন তিনি। তবে চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেয়ায় শুটিং অসমাপ্ত রেখে সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকা ফেরেন তটিনী। এ বিষয়ে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, নাটকে তার অংশের দৃশ্যধারণ অসমাপ্তই রয়ে যায়। আজ সোমবার সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন তটিনী। তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।’ এদিকে তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে ওই নাটকের পরিচালক হাসিব হোসাইন রাখি কোনো নিশ্চিত তথ্য দিতে

পারেননি। চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর যেহেতু মাথায় চোট লেগেছে, তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান