শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কেটে আট বছরের কন্যাশিশুকে হত্যার ঘটনার দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি বাবু শেখ। বুধবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালতে তিনি এ জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। তিনি বলেন, বাবু শেখ তাের অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন। এ ঘটনায় একমাত্র আসামি বাবু শেখ। ফলে আদালতে বিচারকার্য শুরু হবে। আজ শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাবা-মাকে সান্ত্বনা জানাতে তাঁদের বাড়িতে যান পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘যে ঘটনা

ঘটেছে, সেটি শুধু মর্মান্তিক নয়, পৈশাচিক ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী এ ঘটনায় অত্যন্ত ব্যথিত। তিনি আমাকে পাঠিয়েছেন পরিবারের সদস্যদের সহমর্মিতা জানানোর জন্য। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, শিশুটিকে নির্মমভাবে হত্যার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, তা সরকারের পক্ষ থেকে করা হবে। এটা নিহত শিশুর পরিবারের আর্থিক সংগতি–অসংগতির সঙ্গে সম্পর্কিত নয়। এ ধরনের অপরাধীকে শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব।’ অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাবলু বলেন, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে চন্দ্রনাথ পাহাড়ের পাশের পাহাড়ে ধর্ষণের চেষ্টা করেন তাদের প্রতিবেশী বাবু শেখ (৫০)। শিশুটির আর্তচিৎকারে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে ছুরি দিয়ে গলা কেটে করে হত্যার চেষ্টা করেন তিনি।

এরপর শিশুটি মৃত ভেবে পাহাড়ের খাদে ফেলে চলে যান বাবু শেখ। শিশুটি গলাকাটা অবস্থায় পাহাড়ের ঢাল বেয়ে ওপরে থাকা চন্দ্রনাথ মন্দির সড়কে উঠে আসে। সেখানে সড়কটিতে সংস্কারকাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যাচেষ্টার একটি মামলা করেছেন। শিশুটি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। ঘটনার পর ইকোপার্কের

পাহাড়ে ওঠার সবকটি পথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরপর চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সড়কের একটি সিসি ক্যামেরার সূত্র ধরে গতকাল মঙ্গলবার সকালে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু শেখ ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর তাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা ধরে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত অভিযান চালানো হয়। সেখান থেকে শিশুটির পরিহিত পোশাক এবং স্যান্ডেল উদ্ধার করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, শিশুটির পরিবার ও বাবু শেখের পরিবার প্রতিবেশী। পাশাপাশি থাকার কারণে তাদের মধ্যে প্রায় বিরোধ লেগে থাকত। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন বাবু শেখ। এরপর গত রোববার শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে

চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র দেশ বাঁচাতে এগিয়ে আসুন সবাই রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল