শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে করে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে অন্য কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ

না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, আর কোনো কালক্ষেপণ না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে। ​আন্দোলনের দায়িত্বশীল মো. নাঈম হাওলাদার স্পষ্ট করে বলেছেন, অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবেন। ​পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন। ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়। একই সময়ে

কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও শিক্ষা ভবনের পথে রওনা দেন। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারেন এজন্য পুলিশ পথে ব্যারিকেড দিয়েছে। রমনা ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শিক্ষাভবন সংলগ্ন সব সড়ক বন্ধ রয়েছে। বিকল্প সড়কগুলোতে যানচলাচল করছে। তবে সড়কে গাড়ির চাপ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এসব সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ​উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি

কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে