শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ সেই শিক্ষিকার মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ সেই শিক্ষিকার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ |
দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন। রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের অলক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহকর্মীদের অভিযোগ, গত ৮ নভেম্বর শাহবাগে আন্দোলনকালে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কিত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নিহত ফাতেমা আক্তার চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের জননী। তার স্বামীর নাম ডিএম সোলায়মান। শিক্ষক নেতারা জানান, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আন্দোলনে অংশ নিতে চাঁদপুর থেকে ঢাকায় এসেছিলেন ফাতেমা। গত ৮ নভেম্বর শাহবাগে শিক্ষকদের 'কলম বিরতি' কর্মসূচিতে

অংশ নেন তিনি। আন্দোলনে ফাতেমার সঙ্গে থাকা উত্তর মতলবের আমিয়াপুর ডা. মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম। গত ৮ নভেম্বর শাহবাগে তিনি সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে এক পর্যায়ে তার কথা বলা বন্ধ হয়ে যায়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।’ এই ঘটনায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, তিনি সাউন্ড গ্রনেডের শব্দে আহত হয়ে রাজধানীর মিরপুরে অলক হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা তার বাড়ির পথে রওনা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’ বাংলাদেশ শিক্ষক

সমিতির (শাহীন-লিপি) নেত্রী খায়রুন নাহার লিপিও শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাতেই চাঁদপুর উত্তর মতলব উপজেলায় নিজ বাড়িতে জানাজা শেষে ফাতেমা আক্তারের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং