শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি, কার কত বাড়বে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫
     ১১:০৭ অপরাহ্ণ

আরও খবর

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ

শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি, কার কত বাড়বে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫ | ১১:০৭ 85 ভিউ
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ছাড়া ২০২৬ সালের জুলাই থেকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়েও সমর্থন জানিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হাতে তুলে দেন। ইতোমধ্যেই শিক্ষক নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এরপর তারা দাবি পূরণের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৭ শতাংশে কোন গ্রেডে কত

বাড়বে এই হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের (গ্রেড ৪) ৫০,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ৩,৭৫০ টাকা। উপাধ্যক্ষের (গ্রেড ৫) ক্ষেত্রে ৪৩,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ৩,২২৫ টাকা। এ ছাড়া সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ২,৬৬২.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত) সহকারী অধ্যাপকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); প্রভাষক (গ্রেড ৯) পদের বেতন ২২,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং প্রধান শিক্ষক্ষের (গ্রেড ৭) ২৯,০০০

হাজার টাকার বিপরীতে এই পরিমাণ ২,১৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে। সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); জ্যেষ্ঠ শিক্ষক (গ্রেড ৯), যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ক্ষেত্রে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০) বাড়ি হবে হবে। এর বাইরে সহকারী শিক্ষক (গ্রেড ১০), যাদের বেতন ১৬,০০০ টাকা, তাদের বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ১,২০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সহকারী শিক্ষক (গ্রেড ১১), যাদের বেতন ১২,৫০০ টাকা, তাদের ক্ষেত্রে এই পরিমাণ হবে ৯৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)। এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬) বেতন যেখানে ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে

৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৬), যাদের বেতন ৯,৩০০ টাকা, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)। এ ছাড়া ঝাড়ুদার (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়কের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); পিয়নের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০) এবং আয়ার (গ্রেড ২০) ৮,২৫০ টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫ শতাংশ) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা