শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫
     ১২:২০ পূর্বাহ্ণ

আরও খবর

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ

শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ১২:২০ 87 ভিউ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপানের দাবি জানানো হয়ছে। শিক্ষকরা বলছেন, মন্ত্রণালয়ের এমন উদ্যোগ মাধ্যমিক শিক্ষাকে গতিশীল হবে। ‘মাধ্যমিক শিক্ষার সংকটের স্বরূপ ও উত্তোরণের উপায়’ শীর্ষক সেমিনার ও শিক্ষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদ নবম গ্রেডভিত্তিক পদসোপান বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান। তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপদ সহকারী শিক্ষকসহ তৎকালীন জাতীয় বেতন স্কেল, ১৯৭৩-এর ষষ্ঠ গ্রেডের সব পদকে ১৯৭৫ সালের ২ মে দ্বিতীয়

শ্রেণীর গেজেটেড পদমর্যাদা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১২ সালে গেজেট প্রকাশের মাধ্যমে গেজেটেড পদমর্যাদা লাভ করে। শিক্ষকতা পেশায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুটি শাখার প্রারম্ভিক পদের নিয়োগও যোগ্যতা একই (স্নাতকোত্তর) বা বেশি হলেও বেতন গ্রেড ও মর্যাদায় তারতম্য রয়েছে। এটি স্পষ্ট বৈষম্য। এ বৈষম্য দূর না করা পর্যন্ত মাধ্যমিক শিক্ষায় শৃঙ্খলা ও গতি ফিরবে না। নিয়োগ যোগ্যতা ও শর্ত পূরণ করা সত্ত্বেও সরকারি মাধ্যমিকের এন্ট্রি পদকে নবম গ্রেড ধরে পদসোপান না করা নিয়ে বঞ্চনার ইতিহাস তুলে ধরেন ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক ও পরিষদের সদস্যসচিব মো. আব্দুল মূবীন, সহকারী শিক্ষক আহমেদ বুলবুল, আরিফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন

শিক্ষক রাশিদুজ্জামান। তিনি বলেন, সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা বা সহকারী জেলা শিক্ষা অফিসার পদগুলো নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত পদ। তাই সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা বা সহকারী জেলা শিক্ষা অফিসার পদগুলোতে নম গ্রেডের সিনিয়র শিক্ষক পদ হতে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। সুষ্ঠু পদসোপান তৈরি না করা পর্যন্ত পদোন্নতি দেওয়া অসম্ভব। সেমিনার ও শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের (বোয়া) মহাসচিব মো. মইন উদ্দিন লোটাস, ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদ, মতিঝিল

সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মঈন উদ্দীন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা ৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব সরকারের ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত রাত ১২টার পর সেহরি খেলে কি রোজা হবে? ‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি পরাজয়ে শেষ এশিয়ান কাপ মিশন ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস জ্বালানি সরবরাহে নজরদারি জোরদার, বিপিসির কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং সেল গঠন তেহরানে তেল ডিপোতে ইসরায়েলি হামলা, পাল্টা হামলার হুমকি ইরানের ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা