শাহপরানের মাজারে গান-বাজনার আড়ালে যেসব অপকর্ম হতো, জানালেন খাদেম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

শাহপরানের মাজারে গান-বাজনার আড়ালে যেসব অপকর্ম হতো, জানালেন খাদেম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সিলেটের হযরত শাহপরান (র.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে মাজারে গান-বাজনা বন্ধ থাকবে। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসতে পারবে না। শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় শাহপরান (রহ.) মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ বিষয়টি জানান। তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় তার আড়ালে দেখা যায় ইয়াবা, গাঁজা, মদের ব্যবসা ও নর্তকীর নাচ। আমরা খাদিম পরিবার এসব কাজ কোনোভাবে সমর্থন করি না। এগুলোর তীব্র নিন্দা জানাই। মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখন থেকে বৃহস্পতিবারের গান-বাজনাও বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব। শুক্রবার

বিকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান-বাজনা ও অশ্লীলতা বন্ধ করা নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরানের মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সব প্রকার অশ্লীল কার্যক্রম এখন থেকে বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। বিষয়টি তদারকি করার জন্য মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন হবে। এর আগে শুক্রবার বাদ জুমা নাচ-গান, মদ, জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্র-জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদ্রাসার মহাদ্দিস

শাহ মমশাদ আলী, ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অনৈসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ ও শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর। উল্লেখ্য, প্রতিবছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে থাকে শাহপরান (রহ.) মাজার কর্তৃপক্ষ। মাজার কর্তৃপক্ষের নির্দিষ্ট কর্মসূচির বাইরে ওরস চলাকালে ভক্ত আশেকানরা প্যান্ডেল করে নাচ-গান-মদ-জুয়া, গাজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ডে লিপ্ত হন। এছাড়া মেলার নামে জুয়ার রমরমা আসর বসানো হয় ওরসের সময়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্ত আশেকান ইবাদত বন্দেগি ছেড়ে এ সব আসরে সময় কাটান

বলেও অভিযোগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ