আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬

আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ |
আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করার সম্ভাবনা নেই বললেই চলে—এমনটিই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা জোড়াতালি দিয়ে বোর্ড আর এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। সাধারণত ডিসেম্বর-জানুয়ারি উইন্ডোতে বিপিএল অনুষ্ঠিত হলেও তামিম স্পষ্ট জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এই মুহূর্তে বোর্ডের অগ্রাধিকার তালিকায় নেই। বৃহস্পতিবার গেম ডেভেলপমেন্টের একটি টুর্নামেন্ট ঘোষণার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি কয়েকবারই বলেছি যে এভাবে আমি বিপিএল আয়োজন করতে চাই না। একটা কথা আবারও বলতে হয়, গত দুই বছরে এই একটা টুর্নামেন্ট থেকেই বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে।’ তিনি আরও ব্যাখ্যা করে বলেন,

‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো ক্রিকেট বোর্ডের লাভ হওয়ার কথা, লোকসান হওয়ার কথা নয়। তার মানে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। সুতরাং যতক্ষণ না আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারছি, ততক্ষণ প্রতি বছর টুর্নামেন্টটা করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।’ তবে টুর্নামেন্টটি ভবিষ্যতে করার ইচ্ছা প্রকাশ করে বিসিবি প্রধান যোগ করেন, ‘আমাদের কি এটা করার ইচ্ছা আছে? ১০০% আছে। কিন্তু আমি কি তাড়াহুড়ো করতে চাই? একদমই না।’ তামিম জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া পরিশোধ ও ব্যাংক গ্যারান্টির বিষয়গুলো নিয়ে তিনি ইতোমধ্যেই তাদের সঙ্গে আলোচনা করেছেন। চলতি মৌসুমে বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় আছে কি না—এমন প্রশ্নে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার মনে হয় না সময় আছে। আমার

মনে হয় না এ বছর বিপিএল অনুষ্ঠিত হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, মেলানিয়ার প্রতিক্রিয়া কী? নতুন স্ট্রাইকার প্রসঙ্গে মুখ খুললেন ফ্লিক চিকিৎসক ধীপ্রা হত্যা: প্রভাবশালীদের ইয়ার্কি ও চাপে মানসিক নির্যাতন ও স্বজনদের অবহেলায় মৃত্যুর মামলা প্রত্যাহার কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয়