প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
আয়কর প্রশাসনে বড় রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হলেন- কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানা। আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার ২২ জন কর কমিশনারের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটের মতো সিআইসি ও এনবিআরের বিশেষায়িত গোয়েন্দা ইউনিট। যেখানে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত সব ধরনের অপরাধ তদন্ত করা হয়ে থাকে। প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এ, কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানাকে সিআইসি, আয়কর গোয়েন্দার মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এ, কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক

সৈয়দ মহিদুল হাসানকে আয়কর গোয়েন্দার মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও কবির উদ্দিনে মোল্লাকে কর অঞ্চল-৪-এ, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩-এ, নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে। ১২ কর্মকর্তাকে পদোন্নতি এদিকে বৃহস্পতিবার ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে কর কমিশনার করা হয়েছে। এরা হলেন- ড. নুরুল আমিন, মাহবুবুল মোর্শেদ, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈমুর রসুল, এজেডএম নূরুজ্জামান, মো. মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম, সালেহীন সিরাজ, মোহাম্মদ শাহ আলম, মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং দুলাল চন্দ্র পান্ডে। আরেক আদেশের মাধ্যমে এসব কর্মকর্তার দপ্তর বণ্টন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব