স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
স্বামী তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনি। স্বামীর মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। ২০শে আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৮ মিনিটে প্যারোলের নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়। সকাল ৯টার দিকে তিনি রাজধানীর কলাবাগানে তার বাসায় পৌঁছান। সেখানে স্বামীর মরদেহ দেখার পর গুলশানের আজাদ মসজিদে তৌফীক নাওয়াজের জানাজায় অংশ নেন দীপু মনি। বাদ জোহর জানাজা ও দোয়া

শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দীপু মনির আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর পর চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসন ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করে। তিনি বলেন, দীপু মনির কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কারাগারের বাইরে স্বামীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। প্যারোলের পুরো সময় দীপু মনি পুলিশি পাহারায় ছিলেন বলে জানান তার আইনজীবী। তিনি বলেন, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের বেলায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। দীপু মনির স্বামী ও সুপ্রিম

কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে, যা আগে ইউনাইটেড হাসপাতাল নামে পরিচিত ছিল, মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। গত ২৭শে মে হুইলচেয়ারে করে স্বজনেরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে। এর আগে তার অসুস্থতার কথা উল্লেখ করে তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ দীপু মনিকে সাত দিনের প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা প্রশাসন তখন ওই আবেদন অনুমোদন করেনি। দীপু মনি ২০২৪ সালের

রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও মামলায় নাম থাকায় তিনি মুক্তি পাননি বলে জানিয়েছেন তার আইনজীবী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব