শান্তিতে ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা কতটা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

শান্তিতে ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা কতটা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় “ট্রাম্পের অটল ও ব্যতিক্রমী ভূমিকা” রয়েছে। এদিকে, পাকিস্তানও জুনে জানায়, ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করা হবে। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে সমালোচনা হয়েছে। সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট বলেছেন, এটি ট্রাম্পকে তুষ্ট করার প্রচেষ্টা। যদি ট্রাম্প এই পুরস্কার পান, তবে তিনি হবেন মার্কিন ইতিহাসে পঞ্চম প্রেসিডেন্ট যিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। এর আগে থিওডোর রুজভেল্ট, উড্রো উইলসন, জিমি কার্টার এবং বারাক ওবামা এই পুরস্কার পেয়েছেন। কীভাবে দেওয়া

হয় নোবেল শান্তি পুরস্কার? ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী, যুদ্ধ ও সামরিক শক্তি হ্রাস এবং জাতির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে যিনি সর্বাধিক অবদান রাখবেন, তিনিই এই পুরস্কার পাবেন। জীবিত ব্যক্তি বা সক্রিয় প্রতিষ্ঠান মনোনয়নের যোগ্য। প্রতিবছর অক্টোবরে বিজয়ীর নাম ঘোষণা করা হয়, তবে মনোনয়ন জানুয়ারিতেই শেষ হয়। ফলে নেতানিয়াহুর ট্রাম্প মনোনয়ন এ বছর কার্যকর হবে না। সরকার, সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পূর্বের বিজয়ীরা মনোনয়ন দিতে পারেন। মনোনয়নের তালিকা ৫০ বছর গোপন থাকে, তবে মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী নির্বাচনের দায়িত্বে থাকে। পাঁচ সদস্যের এই কমিটি নরওয়ের পার্লামেন্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়। ফেব্রুয়ারিতে প্রাথমিক তালিকা তৈরি হয় এবং চূড়ান্ত

সিদ্ধান্ত সাধারণত ঘোষণার কয়েকদিন আগে নেওয়া হয়। পুরস্কারের স্বীকৃতি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি একটি মেডেল, একটি সনদ, প্রায় ১.১৫ মিলিয়ন ডলার (সুইডিশ ক্রোনার) এবং বৈশ্বিক মনোযোগ পান। এ বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ১০ অক্টোবর ঘোষণা করা হবে এবং ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, ওসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল