শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল: সাবিলা নূর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল: সাবিলা নূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। এরপর টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করেন। ‘ইউটার্ন` ছিল তার অভিনীত প্রথম নাটক।এরপর অসংখ্য নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।নাম লেখা ওটিটিতেও। সেখানে আলোচিত সব কনটেন্ট উপহার দিয়েছেন এ অভিনেত্রী। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখলেন সাবিলা। অভিষেক সিনেমাতেই সঙ্গী হিসাবে পেলেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানকে। ঈদে মুক্তি পেয়েছে এ জুটির প্রথম সিনেমা 'তাণ্ডব'। মুক্তির দিনই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা।সঙ্গে ছিল তাণ্ডবের টিম। সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা বলেন, চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল আজ (ঈদের দিন)

পরীক্ষার দিন। যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেস কেটে গেছে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, প্রথম সিনেমাতে শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল।মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। সাবিলা আরও বলেন, আমি খুবই ভাগ্যবতী। আমার সুন্দর একটি ডেব্যু হয়েছে। গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম। উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান