শাকিবের তাণ্ডবে সিয়াম ও নিশোর বাজিমাৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

শাকিবের তাণ্ডবে সিয়াম ও নিশোর বাজিমাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
ঈদ মানেই এখন যেন প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্ব। এ বছর তার অভিনীত 'তাণ্ডব' মুক্তি পেয়েই দেশের প্রায় প্রতিটি সিনেমা হলে চলছে হাউজফুল শো। প্রথম দিনের প্রতিক্রিয়ায় বোঝা গেল—দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে ছবি, আর প্রেক্ষাগৃহে চলছে তারই প্রতিফলন। মেগাস্টার শাকিবের উপস্থিতি তো বটেই, সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়ে বাজিমাৎ করেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় মুখ—আফরান নিশো ও সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রশংসার ঢেউ। কেউ বলছেন, ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত; আবার কেউ বলছেন, ভিন্নধর্মী লুক, সংলাপ আর ঝাঁজালো উপস্থিতি দিয়ে ক্যামিও হলেও 'মেন অফ দ্য ম্যাচ' ছিলেন নিশো ও সিয়াম। ছবির মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের অভাবনীয় সাড়া ভেসে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম,

ইউটিউবজুড়ে। এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর নিজেরাই ছুটে গেছেন বিভিন্ন হলে, দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে। দর্শকের চাহিদা ও উন্মাদনার মাত্রা এতটাই বেড়েছে যে, ‘তাণ্ডব’ টিম সিদ্ধান্ত নিয়েছে বাড়ানো হবে শো সংখ্যা। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিনে যেমন ‘তাণ্ডব’ দাপট দেখাচ্ছে, তেমনি সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় চলছে হাউজফুল শো। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটি কোনো একক পর্দার হল!” তিনি আরও জানান, “ঈদের প্রথম তিন দিনের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এমন অভাবনীয় সাড়া আমরা প্রত্যাশাও করিনি।” প্রযোজক শাহরিয়ার শাকিল আশাবাদী, ‘তাণ্ডব’ সিনেপ্লেক্স ইতিহাসে অন্যতম

সর্বোচ্চ সংখ্যক শো-এর সিনেমা হিসেবে জায়গা করে নেবে। তার ভাষায়, “দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হচ্ছে।” রায়হান রাফীর পরিচালনায় তৈরি এ ছবিতে শাকিব, জয়া আহসান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগিতায় দীপ্ত। সব মিলিয়ে বলা যায়—ঈদের প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ শুধু শাকিবেরই নয়, বাংলা সিনেমারও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প