শতাংশের অদ্ভুত সমীকরণ: তারেক রহমানের ‘ফ্লাইওভার তত্ত্বে’ হাসছে সাধারণ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬

শতাংশের অদ্ভুত সমীকরণ: তারেক রহমানের ‘ফ্লাইওভার তত্ত্বে’ হাসছে সাধারণ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দেশের অবকাঠামগত উন্নয়ন, বিশেষ করে ঢাকার ফ্লাইওভার নির্মাণ নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ঢাকার ফ্লাইওভারগুলো থেকে মাত্র ১৭ থেকে ২০ শতাংশ মানুষ সুবিধা পায়, আর বাকি বিশাল জনগোষ্ঠী এর সুফল থেকে বঞ্চিত। তার এই বক্তব্যকে ‘উন্নয়নবিমুখ’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ বলে আখ্যায়িত করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নগর পরিকল্পনাবিদরা। তারেক রহমান তার বক্তব্যে বলেন, “কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে আপনি চিন্তা করেন… ম্যাক্সিমাম ২০ শতাংশ মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে।” তার এই যুক্তিকে আধুনিক অর্থনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমালোচকদের মতে, একটি

মেগাসিটির যোগাযোগ ব্যবস্থায় ফ্লাইওভার কেবল ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য নয়, বরং গণপরিবহন ও পণ্যবাহী যানের জন্যও অপরিহার্য। ফ্লাইওভারের ফলে নিচের সড়কের যানজট কমে, যার সুফল পরোক্ষভাবে সব শ্রেণীর মানুষই ভোগ করে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করে যে, আধুনিক নগর ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফল সম্পর্কে তার ধারণা স্বচ্ছ নয়। যোগাযোগ ব্যবস্থাকে কেবল ‘শতাংশ’ দিয়ে বিচার করা সংকীর্ণ মানসিকতার পরিচায়ক। কারণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা কর্মঘণ্টা বাঁচায় এবং জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখে, যার সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকারের দৃশ্যমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে তারেক রহমান এমন সব যুক্তি তুলে ধরছেন যা সাধারণ মানুষের কাছেও হাস্যকর ঠেকছে।

পাবলিক রিসোর্স বা জনগণের অর্থের অপচয় হচ্ছে বলে তিনি যে দাবি তুলেছেন, তা মূলত দেশের চলমান অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার বা খাটো করে দেখার একটি রাজনৈতিক কৌশল মাত্র। নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন যে, বিশ্ব যখন দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার দিকে ঝুঁকছে, তখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার মুখে এমন ‘পশ্চাৎপদ’ চিন্তাধারা হতাশাজনক। তারা বলছেন, ফ্লাইওভারের বিরোধিতা করা মানে প্রকারান্তরে যানজট ও জনভোগান্তির পক্ষেই সাফাই গাওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?