লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহণের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার টিম এখনো ঘটনাস্থলে পৌঁছেনি। লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহণের সঙ্গে চট্টগ্রাম অভিমুখি দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের

মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা সবাই হাইয়েস গাড়ির যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনী প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল