ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল
ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের
রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী
দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
লাশ নিয়ে টালবাহানা করিও না’—মৃত্যুর আগে সন্তানদের প্রতি রফিকুল্লা আফসারীর আবেগঘন ভিডিও বার্তা
নিজের মৃত্যু ও দাফন নিয়ে দুই ছেলেকে বিশেষ ওসিয়ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন রফিকুল্লা আফসারী। ভিডিওতে তিনি তার সন্তানদের প্রতি আহ্বান জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার লাশ নিয়ে কোনো কালক্ষেপণ বা ‘টালবাহানা’ করা না হয় এবং দ্রুত যেন তাকে দাফন করা হয়।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রফিকুল্লা আফসারী তার দুই ছেলে রাফিউল্লাহ এবং ওয়ালিউল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘‘প্রিয় সন্তান, আমি মারা গেলে যথাসময়ে আমাকে কবর দিবে। কারণ আমি যদি জান্নাতি হই, কবরে আমার খানা প্রস্তুত আছে। আর যদি জাহান্নামী হই, কবরে আমার মাইর প্রস্তুত আছে।’’
সন্তানদের মানুষ করার কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
‘‘তোমাদেরকে আমি অনেক কষ্ট করে, যত্ন করে, আদর দিয়ে বড় করেছি। আমার কবর নিয়ে, মৃত্যু নিয়ে যাতে তোমরা কোনো টালবাহানা না করো।’’ ভিডিও বার্তায় তিনি দ্রুত দাফন কাজ সম্পন্ন করাকে নিজের ‘নাগরিক ও ধর্মীয় অধিকার’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘পৃথিবীতে অন্তত যথাসময়ে আমার মৃত্যু সংবাদ এবং কবরস্থ হওয়া—এটা আমার নাগরিক অধিকার। এ অধিকার আমার আল্লাহ এবং রাসূল (সা.) দিয়েছেন।’’ তিনি আরও বলেন, তার মৃত্যু নিয়ে যেন কোনো কারচুপি করা না হয় এবং আত্মীয়-স্বজন ও দেশবাসী যেন যথাসময়ে মৃত্যুর খবর পেয়ে দোয়া করতে পারেন। সবশেষে তিনি তার সন্তানদের দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মৃত্যুর শ্বাশত
সত্য এবং বাবার এই আকুতি নিয়ে আবেগী মন্তব্য করছেন।