লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫

লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ |
আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় আজ এক বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সমগ্র দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রসমাজ, যুবসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক-শ্রমিক, রিকশাচালক, দিনমজুর সহ সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। তাদের অকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। এ কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জননেত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু এই কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তাই বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ। আর সেই

দুর্গ ভাঙতে খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হানাদার বাহিনীর মতো ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহতল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। গণবিরোধী-অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ, মধ্যবয়সী নারী, স্কুলগামী কিশোর, রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার। নাৎসী ইউনূস সরকার এতোটাই ভীত হয়ে পড়েছে যে, তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের উপর কোনো নিপীড়ন-নির্যাতন বরদাস্ত করা হবে না। দমন-পীড়ন যত বেশি হবে প্রতিবাদ-প্রতিরোধ তত জোরালো হবে এবং তার মুখে জুলুমবাজ ফ্যাসিস্ট ইউনূসের দানবীয় শাসনের সকল দুর্ভেদ্য প্রাচীর ভেঙ্গে পড়বে,

ইনশাল্লাহ। *গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার-নির্যাতন দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি-ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি:* ***আগামীকাল ১৪ নভেম্বর ও আগামী ১৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ ***আগামী ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।⁩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা