রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি ডুবে ডুবে জল খাচ্ছেন, সামাজিক মাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন উঠেছে। নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। প্রেমের গুঞ্জ নিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’ সাদিয়া আয়মান আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’ গত ২০ অক্টোবর ছিল রনির জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা,

মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি। ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’ এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’ আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’ এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার

মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’তারপর থেকেই বিষয়টি চর্চা শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অটিজম, স্নায়ুবৈচিত্র্যতা আন্দোলন এবং অন্তর্ভুক্তির হিসেব-নিকেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ-রুপার দামে বড় পতন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ এলপি গ্যাসের দামে বড় লাফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: মন্ত্রী আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত