রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ |
বিগ ব্যাশ লিগে বল হাতে ধারাবাহিকভাবে নজর কাড়ছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে তিনি ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে হিটকে ১৬০ রানে আটকে রাখতে সক্ষম হয় হোবার্ট হারিকেন্স। তবে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৩ রানে হার মানে হোবার্ট। মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় হারিকেন্স। টিম ওয়ার্ড ও মিচেল ওয়েন দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। তবে তৃতীয় উইকেটে বিউ ওয়েবস্টার ও বেন ম্যাকডারমটের ৯৮ রানের জুটি ম্যাচে ফেরায় দলটিকে। ওয়েবস্টার ৪৩ বলে ৫১ এবং ম্যাকডারমট ৩৬ বলে ৫৯ রান করেন। এরপর দ্রুত কয়েকটি উইকেট পড়লে সমীকরণ জটিল

হয়ে যায়। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান। টানটান উত্তেজনার সেই মুহূর্তে শেষ বলে পাঁচ রান দরকার ছিল। রিশাদ সিঙ্গেল নিলে সমীকরণ মেলেনি—৩ রানে ম্যাচ জিতে নেয় ব্রিসবেন হিট। এর আগে হোবার্ট টসে জিতে ব্রিসবেনকে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনিং জুটি বড় করতে পারেনি হিট। জ্যাক ওয়াইল্ডারমুথ ও উসমান খাজা দ্রুত ফিরলে ইনিংস মাঝপথে চাপে পড়ে। ন্যাথান ম্যাকসুইনি সর্বোচ্চ ৪৯ রান করেন, ম্যাক্স ব্রায়ান্ট যোগ করেন ২১। নিচের সারিতে আর কেউ দাঁড়াতে না পারায় ১৬০ রানেই থামে ইনিংস। রিশাদের দুই শিকারের মধ্যে উল্লেখযোগ্য ছিল সেট ব্যাটার ম্যাট রেনশ—২৫ বলে ৩৭ রান করা এই ব্যাটার এক্সট্রা কাভারে ক্যাচ দেন। নিজের শেষ ওভারে মার্নাস লাবুশেনকেও

ফেরান তিনি। হোবার্টের বোলিংয়ে রাইলি মেরিডিথ নেন ৩ উইকেট, ন্যাথান এলিসের ঝুলিতে ২টি। ব্রিসবেনের পক্ষে জাভিয়ের বার্টলেট ৩ উইকেট নেন, ম্যাথিউ কুনেমান পান ২টি। সব মিলিয়ে, রিশাদের কার্যকর স্পেলে ম্যাচে রোমাঞ্চ ছড়ালেও শেষ বলের নাটকে জয়টা হাতছাড়া হলো হোবার্ট হারিকেন্সের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান