রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

রাশিয়ার পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লির উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া উস্ত-লুগা জ্বালানি রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) অন্তত ৯৫টি ইউক্রেনীয় ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়। এ দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ইউক্রেন। ১৯৯১ সালের এ দিনেই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল দেশটি। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জানিয়েছে, মধ্যরাতের পরপরই একটি ড্রোন ভূপাতিত হলে সেটি বিস্ফোরিত হয়ে একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করে। এতে করে কেন্দ্রের ৩ নম্বর চুল্লির উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বিকিরণ

মাত্রা স্বাভাবিক রয়েছে এবং অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। বর্তমানে অন্য দুটি চুল্লি বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সচল রয়েছে এবং একটিতে মেরামত কাজ চলছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সামরিক কারণে ট্রান্সফরমারে আগুন লাগার খবর তারা জেনেছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, যেকোনো অবস্থায় পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা জরুরি। এদিকে ফিনল্যান্ড উপসাগরের তীরে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দর এলাকায় অন্তত ১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হয়। ধ্বংসাবশেষ পড়ে সেখানে নোভাটেক পরিচালিত টার্মিনালে আগুন ধরে যায়। এটি বাল্টিক সাগর উপকূলের একটি বৃহৎ জ্বালানি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ কমপ্লেক্স। রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন সরাসরি জ্বালানি টার্মিনালে আঘাত হানছে। এরপর ভয়াবহ বিস্ফোরণে বিশাল আগুন

আকাশে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া আকাশে বিলীন হতে থাকে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজনদেঙ্কো বলেন, ‘অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। তথ্যসূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত